অনলাইন কেনাকাটায় কার্বন নিঃসরণ কমেছে ৪৩ শতাংশ

২৭ এপ্রিল, ২০২০ ০৩:১৩  
লকডাউনের পর থেকেই অনলাইনে গ্রোসারি পণ্যের বিক্রি বেড়েছে। আর এর ফলে অন্তত ৪৩ শতাংশ কার্বন নির্গমন কম হয়েছে বলে জানিয়েছেন অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজস। অ্যামাজনের শেয়ার হোল্ডারদের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য উল্লেখ করে সামনের দিনে গ্রোসারি পণ্য নিয়ে নতুন পরিকল্পনা আনার কথা জানিয়েছেন তিনি। বিশ্বসেরা ধনকুবের বেজস জানিয়েছেন, গত তিন বছর থেকে বাজারে গিয়ে বাজার করা এবং অনলাইনে গ্রোসারি কেনা নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। গবেষকরা দেখেছেন বাজার করতে বেশিরভাগই যাতায়াতে গাড়ি ব্যবহার করা হয়। এমনকি কোনো একটি পণ্য কিনতে অনেকে একাধিকবার চেইনশপগুলোতে যান। এতে কার্বন বেশি নির্গত হয়। যদি প্রক্রিয়াটি অনলাইনে হয় এবং পণ্যগুলো ডেলিভারি করা হয় তাহলে সেক্ষেত্রে কার্বন নির্গতের পরিমাণ ৪৩ শতাংশ পর্যন্ত কম হয়।